মুখ্যমন্ত্রীর বক্তৃতার আগে ইন্টারনেট বন্ধ, ক্ষুব্দ মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন ; সোমবার হুগলী জেলার অন্তর্গত পুড়শুড়া সেকেন্দারপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ময়দানে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জনসভায় মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখেন রাজ্যের পুর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা খাঁ মন্ডল সহ আরো অনেকে।
ওই সভায় সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ নির্বাচিত দলের অন্যান্য বিধায়ক গণ উপস্থিত থাকলেও কেবলমাত্র হুগলির উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল উপস্থিত ছিলেন না। সভাটি পরিচালনা করেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব।সোমবার বেলা একটা পাঁচ মিনিট নাগাদ হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত মঞ্চে গিয়ে ইন্টারনেট বিঘ্ন হয় বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রীর দেরি হয়। যার ফলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর বক্তৃতা যাতে সম্প্রচার হতে না পারে তার জন্য চক্রান্ত করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করে তৃণমূল। মমতার হুগলির পুড়শুড়ার জনসভায় ইন্টারনেট বিভ্রাট হয় সোমবার। সভা মঞ্চ থেকেই সার্ভিস প্রোভাইডার সংস্থাকে ফোন করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কি কারনে এই বিভ্রাট জানতে চান তিনি। কেন আগাম ব্যবস্থা নেওয়া গেল না, কেন ঠিক তাঁর বক্তৃতার আগেই এই বিভ্রাট হলো তা তদন্ত করে দেখার নির্দেশ দেন তিনি। জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব এর দাবি, ইন্টারনেট বিভ্রাটের নেপথ্যে অন্তর্ঘাত থাকতে পারে, চক্রান্ত থাকতে পারে।
মুখ্যমন্ত্রীর বক্তৃতা যাতে সংবাদমাধ্যম এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাতে সম্প্রচার করা না যায় তার জন্যই এই চক্রান্ত করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখলে চক্রান্তের বিষয়টি সামনে আসবে। যদিও সার্ভিস প্রোভাইডার এর পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। চেষ্টা করেও সংস্থার কোন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
যার ফলে সভামঞ্চে জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনসমুদ্রে দাঁড়িয়ে থাকা মুখ্যমন্ত্রীও ওই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তবে কিছুক্ষণ পরে ইন্টারনেট সংযোগ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখেন তবে রীতিমতো বিধানসভা নির্বাচনের আগে হাইপ্রোফাইল সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সেই সঙ্গে মহিলাদের উপস্থিত ছিল সবচেয়ে বেশি তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য বলেন তৃণমূলের কর্মীরা সম্পদ আমি কোন নেতা নই আমি একজন কর্মী কর্মী হিসেবে থাকতে চাই কারণ একমাত্র আমার কাছে সম্পদ তাই তিনি দলীয় কর্মীদের ভালোভাবে কাজ করার জন্য নির্দেশ দেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে খুশি দলের কর্মী ও সমর্থকরা।

Post a Comment